Wednesday, October 14, 2015

ফেনীর সোনাগাজী মুহুরী প্রজেক্ট!! অপরূপ দৃশ্য!!!



ফেনীর সোনাগাজী মুহুরী প্রজেক্টের অপরূপ দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবেন। একবার গেলে বারবার মন ছুটে যাবে মুহুরীতে। আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য যেসব রূপ বৈচিত্র ও বৈশিষ্ট্য থাকা দরকার তার সব কটিই আছে এখানে। (বিউটি টিপস)
মুহুরী প্রজেক্টে আরো আগে থেকেই দূরদুরান্তের মানুষ ভিড় করতো প্রতিনিয়ত। ক্যামেরায় ধরে রাখার মত হাজারো দৃশ্য এখানে নিয়মিত দেখা যায়। জোয়ারের পানি যখন উথলে ওঠে তটরেখায় তখন আছড়ে পড়ে ছোট বড় ঢেউ, তখন এক অপরূপ সৌন্দর্য বিকশিত হয় মুহুরী প্রজেক্টে।

জোয়ারের পানিতে গলে পড়ে ঝুরঝুরে বালি আর লোনা পানিতে ঘন সবুজ অরণ্যের সবুজ ছাউনি। নীল আকাশের বিশালতার নিচে সবুজের সমারোহ, এ যেন প্রকৃতির লীলাখেলা। অনেক ছেলে-বুড়ো নৌকা নিয়ে বসে থাকে সারিসারি হয়ে। দর্শনার্থী দেখলেই প্রতিযোগিতার মত ছুটে আসে নৌকা নিয়ে। এক ঘণ্টা নৌকায় চড়িয়ে প্রকৃতির সব সৌন্দর্য্য দেখিয়ে আনন্দ দেয়ার মূল্য নেয়া হয় ৮০ টাকা। ব্যক্তি ভেদে আরো বেশিও নেয়া হয়। সারা প্রকল্প ঘুরে ঘুরে দেখার সাথে বাড়তি আনন্দ দেয় ঢেউয়ের তালে তালে দুলতে থাকা জেলে নৌকায় বিভিন্ন ধরনের জাল ফেলে নানা প্রজাতির মাছ ধরার দৃশ্য। দুপাশে গড়ে ওঠা বনাঞ্চলের দিকে তাকালে হয়তো সহজেই দেখা যাবে নানা প্রজাতির প্রাণী। দেখা যাবে সমুদ্রগামী হাজারো জেলের জীবন সংগ্রামের দৃশ্য। শেষ বিকালের সূর্যের আলো যখন মুহুরী প্রজেক্টের বেলাভূমিতে পড়ে, তখন দূর থেকে মনে হয় পুরো প্রকল্পটি যেন একটি পর্যটন কেন্দ্র। নতুন প্রযুক্তি



সরকার একটু নজর দিলেই এ স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে বাস্তবায়িত হবে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের চাদরে ঢাকা এ প্রকল্পটিতে নদী আর সাগরের জল আছড়ে পড়ছে। চিকচিক বালিতে যেন সকালের মিষ্টি রোদ আলো ছড়ায় আর অস্তগামী সূর্যের লালিমা মাখা অনন্ত মায়া যেন ঢেলে দেয় দিগন্তজুড়ে। অপরূপ মুহুরী প্রজেক্ট স্বর্ণালী স্বপ্নের মতোই বর্ণিল শোভায় ঘেরা। প্রায় ৪০ হাজার হেক্টর এলাকাজুড়ে প্রাকৃতিক সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে এ প্রকল্পটি। সৌন্দর্য পিপাসু পর্যটকরা এখানে এলে মুহুরী প্রজেক্টের মনমোহনীরূপ তাদের মুগ্ধ করবেই। দুপুর গড়িয়ে বিকেল হতেই সারিবদ্ধভাবে বাঁকে বাঁকে গরু-মহিষ নিয়ে ঠিকানায় ফিরে রাখালেরা।
প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ অতিক্রমকালে আকাঙ্খা আর প্রতীক্ষা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। তখন মনে দোলা দেয় নানারকম অনুভূতি। মুহুরী প্রজেক্টের রেগুলেটরের ৪০ দরজায় একসাথে যখন পানি প্রবাহ আরম্ভ হয় তখন কেবল শোনা যাবে শোঁ শোঁ আওয়াজ। সেসাথে হিমেল হাওয়ার মৃদু ছোয়া সব মিলিয়ে অন্যরকম এক রোমাঞ্চকর ভালো লাগার অনুভূতি। আইটি নিউজ

সরকার যদি একটু নজর দেয় তাহলে মুহুরী প্রজেক্ট বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট হতে পারে। এতে করে এখান থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারে। 

১৯৭৭-৭৮ অর্থ বছরে শুরু হয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১৯৮৫-৮৬ অর্থ বছরে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। ফেনী নদী, মুহুরী নদী এবংকালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে 40 ফোক্ট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরী করে ফেনী জেলার ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিয়দংশ এলাকায় বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও আমন ফসলে অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল মুহুরী সেচ প্রকল্প। সিডা, ইইসি, বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় জাপানের সিমুজু কোম্পানী ১৬৮ কোটি টাকা ব্যয়ে এই সেচ প্রকল্প নির্মাণ করে। এর ফলে ২০,১৯৪ হেক্টর এলাকায় সেচ সুবিধা এবং ২৭,১২৫ হেক্টর এলাকা সম্পুরক সেচ সুবিধার আওতায় আসে।মুহুরী সেচ প্রকল্পকে ঘিরে গত আড়াই দশকে গড়ে ওঠে বিনোদন ও পিকনিক স্পট । শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ভ্রমণ পিপাসু লোক এবং পর্যটক বেড়াতে আসে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুহুরী রেগুলেটরের চারদিকে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম অজানা প্রযুক্তি

জলরাশি,বনায়ন,মাছের অভয়ারণ্য, পাখির কলকাকলি,বাঁধের দুপাশে নীচ থেকে পাথর দিয়ে বাঁধানো এবং উপরদিকে দুর্বা ঘাসের পরিপাটি বিছানা । মুহুরীর জলরাশিতে নৌভ্রমণের সময় খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির হাঁস এবং প্রায় ৫০ জাতের হাজার হাজার পাখির দেখা পাওয়া যায় ।

যাবার উপায় : ১) ফেনী লালপোল হতে বাস যোগে (মিল্লাত পরিবহন, ফারাবি ট্রান্সপোর্ট,জয় পরিবহন, প্রতিশ্রুতি পরিবহন ইত্যাদি) , সোনাগাজী উপজেলা সদর পর্যন্ত অত:পর সোনাগাজী উপজেলা সদর হতে বাস যোগে বাদামতলী পর্যন্ত অত:পর বাদামতলী হতে রিক্সা যোগে দর্শনীয় স্থানে পৌঁছা যায় অথবা ২) ফেনী মহিপাল মোড় হতে সিএনজি অটোরিক্সা যোগে দর্শনীয় স্থানে যাওয়া যায়।



ভিডিও: 


কম্পিউটার বাজার  / ফেসবুকে আমি / ফেনী জেলার ফেসবুক পেইজ

0 comments:

Post a Comment