Friday, October 16, 2015

ফেনী জেলার খেলাধুলা ও বিনোদন


ফেনী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা:ফুটবল, ক্রিকেট,ভলিবল, হ্যান্ডবল, কাবাডি,হকি,এথলেটিক্স।
ইনডোর খেলা:বাস্কেটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, টেবিল টেনিস, দাবা।
স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা সমূহ:
০১। খাজা আহাম্মদ গোল্ডকাপ  ফুটবল  প্রতিযোগিতা
০২। মেয়র গোল্ডকাপ  ফুটবল  প্রতিযোগিতা
০৩। বাংলাদেশ প্রিমিয়ার লীগের  ভেন্যু-সকার ক্লাব, ফেনী’র হোম গ্রাইন্ড হিসেবে ব্যবহার
০৪। ১ম বিভাগ ফুটবল লীগ
০৫। ২য় বিভাগ ফুটবল লীগ
০৬। ১ম বিভাগ ক্রিকেট লীগ
০৭। ২য় বিভাগ ক্রিকেট লীগ
০৮। বিসিবি’র তত্ত্বাবধানে অনুর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার  আয়োজন
০৯। বিসিবি’র তত্ত্বাবধানে অনুর্ধ্ব ১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার  আয়োজন
১০। হ্যান্ডবল লীগ প্রতিযোগিতা

অর্জন:
০১। ১৯৮৪ সালে শেরে বাংলা জাতীয় আন্ত:জেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
০২। ২০১১  জে এফ এ কাপ অনুর্ধ্ব ১৫ ফুটবল প্রতিযোগিতায় আঞ্চলিক রানার আপ
০৩। ২০১১  মহিলা ফুটবল দল  আঞ্চলিক পর্যায়ে রানার আপ
০৪। ২০০৮-০৯ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় দ্বৈত বিভাগে ৪র্থ স্থান
০৫। ২০০৯-১০ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় দ্বৈত বিভাগে রানার আপ
০৬। ২০১০-১১ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় দ্বৈত বিভাগে ৩য় স্থান
০৭। সকার ক্লাব ফেনী’র বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন
প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্ত্ব:
০১। মরহুম নবী চৌধুরী (ফুটবল খেলোয়াড় ও সংগঠক) জাতীয় পুরস্কার প্রাপ্ত
০২। মরহুম মাহবুব ইল হক পেয়ারা (সংগঠক হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত,প্রাক্তন সাধারণ সম্পাদক, ফেনী জেলা
     ক্রীড়া সংস্থা
০৩। মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু (ফুটবল খেলোয়াড় ও সংগঠক) জাতীয় পুরস্কার প্রাপ্ত
ফেনী জেলা সাংস্কৃতিক সংগঠনের নাম:
০১। জেলা শিল্পকলা একাডেমি
০২। আর্য সাংস্কৃতিক কেন্দ্র
০৩। পূবালী সাংস্কৃতিক কেন্দ্র
০৪। সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র
০৫। ফেনী থিয়েটার
০৬। অনুরণন আবৃত্তি চর্চা
০৭। উদীচী শিল্পী গোষ্ঠি
০৮। আবৃত্তি সংসদ
০৯। কবিতা নিকেতন
১০। নজরুল একাডেমি
১১। জাতীয় কবিতা পরিষদ
১২। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ
১৩। ধুমকেতু সংগীত বিদ্যালয়
১৪। দিশারী সংগীত বিদ্যালয়
১৫। শ্রুতি আবৃত্তি অংগণ
১৬। সংগীত শিক্ষার্থী সম্মিলন
১৭। আমন্ত্রণ সাংস্কৃতিক কেন্দ্র
১৮। পায়রা শিশু কিশোর মেলা
১৯। ঢাকঢোল সাংস্কৃতিক গোষ্ঠি
২০। ফেনী নাট্য গোষ্ঠি
২১। স্বদেশ সাংস্কৃতিক পরিষদ
২২। সংলাপ
২৩। কিশোর থিয়েটার
২৪। ফেনী জেলা সাংস্কৃতিক পরিষদ
২৫। রিভেল মিউজিক্যাল গ্রুপ
২৬। ফেনী আর্ট স্কুল
২৭। সোম বিদ্যা ভূবন
২৮। নজরুল একাডেমি,পরশুরাম
২৯। নজরুল একাডেমি,ফুলগাজী
৩০। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা


Thursday, October 15, 2015

ফেনী জেলার ডকুমেন্টারি (এস এ টিভি)


ফেনী জেলার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নির্মাণ করা হয়েছে এই ভিডিওটি।



ধন্যবাদ এস এ টিভিকে ফেনী জেলা নিয়ে এমন সুন্দর ভিডিও বানানোর জন্য।

প্রযুক্তি আপডেট

জেলার ঐতিহ্য

১) বিজয় সিংহ দিঘি: চারিদিকে উচু পাহাড় ঘেরা এই দিঘি শত বছরের প্রাচিন রুপকথার ইতিহাস বহন করছে। কথিত আছে যে এটি রাজা বিজয় সিংহ এর আমলে রাজার মা কে খুশি করার জন্যে দিঘি টি খনন করেন।স্থানীয়দের মতে এই দিঘিতে সোনা এবং রুপা থালা ভেসে উঠত। একদিন এক ভিখারীনি এক টা থালা চুরি করার পর থেকে আর এই থালা ভেসে উঠেনা।এখন পর্যন্ত এই দিঘি পুরোপুরি ভাবে সেচ দিতে পারেনি কেউ। এখনো মানুষ দুর দুরান্ত থেকে আসে এই দিঘি তে পবিত্র গোসল এবং পানি পান করার জন্যে। এই দিঘিতে অনেক বড় মাছ পাওয়া যেত, যার ওজন হতো ৮০-১০০ কিলো। বর্তমানে এটি সর্কারি মালিকানাধীন এবং সর কারি কর্মকর্তাদের বাসভবন আছে এটির উত্তর পাড়ে। মানুষের আগ্রাসনে এটির পাড় এবং গাছ গুলো মারাত্তক ক্ষয় ও খতির সম্মুখীন হচ্ছে। দিঘিটিতে ছুটির দিন ছাড়াও বিশেষ বিশেষ দিনে অনেক মানুষের সমাগম হয়।
২) জগন্নাথ কালী মন্দিরঃ ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত। শসসের গাজী তার বাল্যকালে লালন কর্তা জগন্নাথ সেনের স্মৃতিতে এ মন্দির ও কালী মূর্তি নির্মাণ করেন।   Latest IT Info
৩) চাঁদ খাঁ মসজিদঃ মোগল আমলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন চাঁদ গাজী ভূঞা। তার নামানুসারে ছাগলনাইয়া উপজেলা সদরের অদূরে চাঁদগাজী বাজার প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদগাজী বাজারের কাছে মাটিয়া গোধা গ্রামে অতীত ইতিহাসের সাক্ষী হিসাবে অবস্থান করছে চাঁদগাজী ভূঞা মসজিদ। মধ্যযুগের রীতি অনুযায়ী চুন, সুড়কী ও ক্ষুদ্র ক্ষুদ্র ইট দ্বারা তৈরী এ মসজিদের দেয়ালগুলো বেশ চওড়া। মসজিদের ছাদের উপর রয়েছে তিনটি সুদৃশ্য গম্বুজ । মসজিদের সামনে একটি কালো পাথরের নামফলকে এ মসজিদের নির্মানকাল ১১১২ হিজরী সনউল্লিখিত আছে।
৪) চারশত বছরের প্রাচীন কড়ই গাছ: তৎকালীন মহকুমা প্রশাসক কবি নবীন চন্দ্র সেন এই গাছের ছায়ায় বসে কবিতা লিখতেন ।
৫)ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়: ১৮৮৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
৬)গান্ধী আশ্রমঃ নতুন মুন্সিরহাট বাজারে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাষ্ট এর একটি টিন সেড ঘর আছে । ঘরের ভিতর প্রশিক্ষনের সরঞ্জাম সংরক্ষিত আছে । গান্ধী আশ্রম ট্রাষ্টের বিভিন্ন কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় ,মহাত্মা গান্ধী তাঁর জীবদ্দশায় ১৯২১ সালের ৩১ আগষ্ট ফেনীতে আগমন করেন এবং রেলওয়ে স্টেশনের বাইরে সভা করেন । ঐদিন ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট (সাবেক বীরেন্দ্রগঞ্জ বাজার) এর খাদি প্রতিষ্ঠান উদ্বোধন করেন । স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সশরীরে বর্তমান আশ্রমের স্থানে ছিলেন ।
৭) শমসের গাজীর দীঘিঃ শমসের গাজী তার মাতা কৈয়ারা বেগমের নামে এ দীঘি খনন করেন। এ দীঘি ছাগলনাইয়া উপজেলা সদরের নিকটবর্তী কোনাপুর গ্রামে অবস্থিত। ৪.৩৬ একর আয়তনের এ দীঘির ১/৩ ভাগ ভারতীয় অংশে পড়েছে। ফেনী সদর হতে ছাগলনাইয়ার দূরত্ব ১৮ কি.মি.।

Collected From Govt. Info. Admin

Wednesday, October 14, 2015

আমাদের প্রিয় ফেনী জেলা

ভৌগোলিক সীমানা

চট্টগ্রাম বিভাগের অধীনস্থ ফেনী জেলার মোট আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার। এর উত্তরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর, পশ্চিমে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পশ্চিম-দক্ষিণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা, পূর্ব-উত্তরে ভারতের মিজোরাম এবং পূর্ব-দক্ষিণে চট্রগ্রামের মীরসরাই উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকাসমূহ

ফেনী জেলায় ৬টি উপজেলা, ৬টি থানা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৫৬৪টি গ্রাম এবং ৫৪০টি মৌজা রয়েছে।

উপজেলাসমূহঃ

পৌরসভাসমূহঃ

ফেনী জেলায় ৫ টি পৌরসভা রয়েছে:

নামকরণ

ফেনী নদীর নামানুসারে এ অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী। মধ্যযুগে কবি-সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদীর স্রোতধা ও ফেরী পারাপারের ঘাট হিসেবে আমরা ফনী শব্দের ব্যবহার পাওয়া যায়। পরবর্তীতে ষোড়শ শতাব্দীর সময়ে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরের বর্ণনায় উল্লেখ করেন: "ফনী নদীতে বেষ্টিত চারিধার, পূর্বে মহাগিরি পার নাই তার।" এরপর সতের শতকে মির্জা নাথানের ফার্সী ভাষায় রচিত বাহরিস্তান-ই-গায়েবীতে ফনীশব্দটি পরিবর্তিত হয়ে ফেনী-তে পরিণত হয়।
আঠার শতকের শেষার্ধে কবি আলী রেজা প্রকাশ কানু ফকির তার পীরের বসতি হাজীগাওর অবস্থান সম্পর্কে লিখছেন, "ফেনীর দক্ষিণে এক ষর উপাম, হাজীগাও করিছিল সেই দেশের নাম।" কবি মোহাম্মদ মুকিম তার পৈতৃক বসতির বর্ণনাকালে বলেছেন, "ফেনীর পশ্চিমভাগে জুগিদিয়া দেশে।" তারাও নদী অর্থে ফেনী ব্যবহার করেছেন। ধারণা করা হয় আদি শব্দ ‘ফনী’ মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় ফেনীতে পরিণত হয়েছে।

ইতিহাস

দূর অতীতে এ অঞ্চল ছিল সাগরের অংশ; তবে উত্তর পূর্ব দিক ছিল পাহাড়িয়া অঞ্চলের পাদদেশ।ফেনীর পূর্বদিকের রঘুনন্দন পাহাড় থেকে কাজির বাগের পোড়ামাটি অঞ্চলে হয়তঃ আদিকালে শিকারী মানুষের প্রথম পদচিহ্ন পড়েছিল।এখানকার ছাগলনাইয়া গ্রামে ১৯৬৩ সালে একটা পুকুর খননকালে নব্য প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত একটা হাতিয়ার বা হাতকুড়াল পাওয়া গেছে।পন্ডিতদের মতে ঐ হাতকুড়াল প্রায় পাচ হাজার বছরের পুরাতন।     Computer World
বৃহত্তর নোয়াখালীর মধ্যে পূর্বদিকের ফেনী অঞ্চলকে ভূ-খন্ড হিসেবে অধিকতর প্রাচীন বলে পন্ডিতগণ মত প্রকাশ করেছেন। ফেনীর পূর্বভাগের ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ।প্রকাশ শিলামূর্তির অবস্থানের কারণে স্থানটি শিলুয়া বা শিল্লা নামে পরিচিত হয়েছে।প্রাচীন কালে হয়ত এখানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ ঘটেছিল।
ডঃ আহমদ শরীফ চট্টগ্রামের ইতিকথায় বলেছেনঃ প্রাচীনকালে আধুনিক ফেনী অঞ্চল ছাড়া নোয়াখালীর বেশির ভাগ ছিল নিম্ন জলা ভূমি। তখন ভুলুয়া (নোয়াখালীর আদি নাম) ও জুগিদিয়া (ফেনী নদীর সাগর সঙ্গমে অবস্থিত) ছিল দ্বীপের মতো। ছাগলনাইয়া নামকরণ সম্পর্কে কেউ কেউ বলেন যে ইংরেজ আমলের শুরুতে সাগর (Sagor) শব্দটি ভুল ক্রমে সাগল (Sagol) নামে লিপিবদ্ধ হয়েছিল।তাই ছাগল নাইয়া শব্দটি প্রচলিত হয়ে ওঠে।উল্লেখ্য ইংরেজ আমলের পূর্বে কোন পুথি পত্রে ছাগল নাইয়া নামের কোন স্থানের নাম পাওয়া যায় না।
ফেনী নদীর তীরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বীর বাঙ্গালী শমসের গাজীর রাজধানী ছিল। তিনি এখান থেকে যুদ্ধাভিযানে গিয়ে রৌশনাবাদ ও ত্রিপুরা রাজ্য জয় করেন। তিনি চম্পক নগরের একাংশের নামকরণ করেছিলেন জগন্নাথ সোনাপুর।



ফেনী জেলা গঠন

১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে যে সকল মহকুমাকে মানোন্নীত করে জেলায় রূপান্তর করা হয়েছিল ফেনী জেলা তার একটি। জেলাটির আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার। ১৯৮৪ সালের পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল। এ মহকুমার গোড়াপত্তন হয় ১৮৭৫ খ্রীষ্টাব্দে মিরসরাই, ছাগলনাইয়া ও আমীরগাঁও এর সমন্বয়ে। প্রথম মহকুমা প্রশাসক ছিলেন কবি নবীন চন্দ্র সেন। ১৮৭৬ সালে মিরসরাইকে কর্তন করে চট্টগ্রাম জেলার অন্তর্ভক্ত করা হয়। প্রথম মহকুমা সদর দপ্তর ছিল আমীরগাঁওয়ে।১৮৭২ থেকে ১৮৭৪ সালের মধ্যে মোগল আমলের আমীরগাও থানা নদী ভাঙ্গনের ফলে ফেনী নদীর ঘাটের কাছাকাছি খাইয়ারাতে স্থানান্তরিত হয়। পরবর্তীতে এটি ফেনী থানা নামে পরিচিত হয়। অতঃপর ১৮৭৬ সালে নতুন মহকুমার পত্তন হলে খাইয়ারা থেকে থানা দপ্তরটি মহকুমা সদরে স্থানান্তরিত হয় ও নতুন মহকুমাটি ফেনী নামে পরিচিত হয়।পরবর্তীতে ১৮৮১ সালে তা ফেনী শহরে স্থানান্তরিত হয়।

মুক্তিযুদ্ধে ফেনী জেলা

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ফেনী জেলার (তৎকালীন ফেনী মহুকুমার) স্বাধীনতাকামী জনগনের রয়েছে অভাবনীয় বীরত্বগাথা। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তিন দিক থেকে ফেনীর রয়েছে সীমান্ত। ফলে পাকিস্তানী হানাদার বাহিনী ফেনীতে ব্যাপক অত্যাচার নিপীড়ন চালায়। ফেনী সীমান্তে মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি যুদ্ধ হয়। এর মধ্যে শুভপুর ও বিলোনিয়া যুদ্ধ অন্যতম। তৎকালীন আওয়ামী লীগের নেতা ফেনী মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম খাজা আহমদের নেতৃত্বে ফেনীর মুক্তিযোদ্ধারা দেরাদুন ও চোত্তাখোলায় প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার জাফর ইমামের নেতৃত্বে বিলোনিয়া যুদ্ধ একটি অনন্য রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।
বিএলএফের ফেনী মহুকুমা কমান্ডার হিসাবে ভিপি জয়নাল ফেনীর পশ্চিমাঞ্চলে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। ৬ ডিসেম্বর ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীকে মুক্ত করেন। প্রতি বছর ৬ ডিসেম্বর দিনটিকে ফেনী জেলাবাসী "ফেনী মুক্ত দিবস" হিসেবে পালন করে। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য ফেনীর ৩১ জন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় খেতাবে দেওয়া হয়। খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪ জন বীর উত্তম, ৭ জন বীর বিক্রম এবং ২০ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। 


বিদ্যালয়


কলেজ

অন্যান্য


অর্থনীতি

ফেনী জেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। জেলার মধ্যদিয়ে কয়েকটি নদী প্রবাহিত হওয়ার ফলে এর কৃষি জমি সমূহ বেশ উর্বর। এছাড়া এ অঞ্চলের অনেক লোক বিদেশ থাকার ফলে প্রচুর পরিমাণ বৈদিশিক আয় এ জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে।বর্তমানে অনেক কলকারখানা এখানকার অর্থনৈতিক ও যোগাযোগ ব্যাবস্থাকে সমৃদ্ধ ও সমুন্নত করছে।

উন্নয়ন ও সামাজিক সংগঠন



খেলাধুলা

  • ফেনী সকার ক্লাব: বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ ও বি-লীগে ঢাকার বাহিরের জেলার একমাত্র দল।
  • রামপুর বয়েজ ক্লাব,ফেনী: গ্রামীন ফোন ফেডারেশন কাপ,২০১২ অংশ গ্রহনকারী দল।
  • ফেনী প্রগ্রেসিভ লিংক (এফপিএল) অথরিটি: ফেনীর ক্রিকেট খেলার মান উন্নায়নের জন্য কাজ করছে এই সংগঠন। এই সংগঠনটি ফেনী বাসীদের কয়েকটি সফল টুর্নামেন্ট উপহার দিয়েছে। জেলা পর্যায়ে বেসরকারীভাবে স্কুল ক্রিকেট সারা বাংলাদেশে প্রথমবারের মত এফপিএল স্কুল ক্রিকেট ২০১১ অনুষ্ঠিত হয়েছে।


দর্শনীয় স্থান

  • সিলোনীয়া নদী, ফেনী
  • বিজয় সিংহ দীঘি, মহিপাল, ফেনী।
  • রাজাঝির দীঘি, ট্রাঙ্ক রোড, ফেনী
  • কৈয়ারা দিঘী
  • পরীর দিঘী
  • শমসের গাজীর দিঘী, ছাগলনাইয়া
  • শমসের গাজী দীঘির সুড়ঙ্গ পথ, ছাগলনাইয়া
  • মুহুরি প্রজেক্ট
  • স্লুইস গেইট
  • জগন্নাথ কালী মন্দির, ছাগলনাইয়া
  • হিন্দু জমিদার বাড়ীর সাত মন্দির, ছাগলনাইয়া
  • শিলুয়ার শীল পাথর
  • বাউরখুমা আশ্রয়ন প্রকল্প, পরশুরাম
  • নারীকেল বাগান
  • ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, দাগনভুঁইয়া

Feni District, Bangladesh Facebook Fan Page